Advertisement
E-Paper

Death: দোকানে আচমকা ভেঙে পড়ল গাছের ডাল, যশোর রোডে নিহত দুই

ধ্বংসস্তূপ থেকে রতন এবং স্নেহাংশুকে উদ্ধার করা হয়। তাঁদের বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৯:১৩
স্নেহাংশু বিশ্বাস ও রতন মণ্ডল।

স্নেহাংশু বিশ্বাস ও রতন মণ্ডল। —নিজস্ব চিত্র।

দোকানের উপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল দু’জনের। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া এলাকায় যশোর রোডের ধারে।
চাঁদপাড়া এলাকায় বিডিও অফিসের পাশে যশোর রোডের ধারে মুরগির মাংসের দোকান রয়েছে রতন মণ্ডল (৪৭) নামে স্থানীয় এক বাসিন্দার। রবিবার প্রতি দিনের মত দোকান খুলেছিলেন রতন। দুপুর নাগাদ যশোর রোডের পাশে থাকা একটি গাছের ডাল আচমকা ভেঙে পড়ে দোকানের উপর। সেই সময় দোকানে রতন-সহ চার জন ছিলেন। দোকান ঘর ভেঙে পড়ে গুরুতর জখম হন রতন এবং স্নেহাংশু বিশ্বাস (৪২) নামে আরও এক জন।

ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে রতন এবং স্নেহাংশুকে উদ্ধার করা হয়। তাঁদের বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Death Jessore Road
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy