Advertisement
E-Paper

Covid 19: উদ্বেগ বাড়াল চিত্তরঞ্জন সেবাসদন, করোনায় আক্রান্ত হলেন সহকারী সুপার-সহ ৩৬ জন

করোনার থাবা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও। ওই হাসপাতালে অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৮:৫০
চিত্তরঞ্জন সেবাসদন

চিত্তরঞ্জন সেবাসদন ফাইল চিত্র।

হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে করোনার থাবা। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। চিত্তরঞ্জন সেবাসদন ছাড়াও ক্যালকাটা ন্যাশনাল মে়ডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হওয়ার খবর মিলেছে।

চিত্তরঞ্জনে এখনও পর্যন্ত যে ৩৬ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে দু’জন সহকারী সুপার রয়েছেন। রয়েছেন তিন জন স্বাস্থ্যকর্মী, এক জন অফিস স্টাফ। অধ্যক্ষ আশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই হাসপাতালে এখনও পর্যন্ত ৩০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকিরা সবাই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।

করোনার থাবা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও। ওই হাসপাতালে অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এ বিষয়টি স্বাস্থ্য দফতরকেও জানানো হয়েছে। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মেডিক্যালের অধ্যক্ষ অজয় রায়। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। এর পরই রবিবার হাসপাতালের কয়েক জন চিকিৎসকের শরীরে করোনা ধরা পড়ে। কর্তৃপক্ষের আশঙ্কা, এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, বেশ কয়েক জন চিকিৎসক এবং বিভাগীয় প্রধানের কোভিড রিপোর্ট সোমবার আসার কথা রয়েছে। সূত্রের খবর, রবিবারে ওই হাসপাতালে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁরা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন এখন।

তবে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর জন্য হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় কোনও বাধা তৈরি হবে না। স্বাভাবিক নিয়মে পরিষেবা বজায় রাখতে স্বাস্থ্য ভবন থেকে পরামর্শ চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তারাও গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

COVID19 COVID Positive Kolkata Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy