এ বার প্রাণ গেল এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর। কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
পূর্ব বর্ধমানের ঘটনা। মৃতার নাম নমিতা হাঁসদা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছিলেন। শনিবার রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এর পর তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মৃতার স্বামী মাধব হাঁসদার দাবি, এনুমারেশন ফর্ম বিলির জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন নমিতা। স্বামীর কথায়, ‘‘রোজ রোজ ওকে বলা হচ্ছিল, আরও বেশি করে ফর্ম বিলি করতে হবে! এ সব নিয়ে খুব চাপে ছিল। রাত পর্যন্ত ফর্ম বিলি করছিল ও। শনিবার কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। এর পর রাতে মৃত্যু হয় ওর।’’
জেলাশাসক আয়েশা রানি বলেন, ‘‘ঘটনার খবর পেয়েছি। যাঁরা অসুস্থ, তাঁদের বিএলও ডিউটি থেকে বাদ দেওয়া হয়। আমি খোঁজ নিয়ে দেখছি।’’ ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে চিঠি দিয়ে নমিতার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ বিলি করবে নির্বাচন কমিশন। এই পর্বের মধ্যেই বিএলও-রা যাবেন ভোটারদের বাড়িতে বাড়িতে। ২০০২ সালের ভোটার তালিকাকে ‘সূচক’ ধরে এই কাজ শুরু করেছে কমিশন। ৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য সংবলিত ফর্ম জমাও নেওয়া হবে। তার পর ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা