বিশ্বকাপের মাঝেই প্রয়াত হয়েছিলেন রিঙ্কু সিংহের বাবা খানচন্দ সিংহ। বিশ্বকাপ জিতে বাবার কথা মনে পড়ছে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটারের। মঙ্গলবার প্রয়াত বাবার উদ্দেশে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন রিঙ্কু।
দীর্ঘ অসুস্থতার পর গত ২৭ ফেব্রুয়ারি গ্রেটার নয়ডার একটি হাসপাতালে প্রয়াত হন রিঙ্কুর বাবা। তার আগের দিন চেন্নাইয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইট পর্বের ম্যাচ ছিল। রিঙ্কু আলিগড়ে বাবার শেষকৃত্যে যোগ দেন। এর পর ১ মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের আগে দলে যোগ দেন।
অহমদাবাদে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত বিশ্বকাপ জেতে। প্রয়াত বাবাকে স্মরণ করে রিঙ্কু লেখেন, ‘‘তোমার সঙ্গে কথা না বলে এত দিন কখনও কাটাইনি। জানি না তোমাকে ছাড়া বাকি জীবন কী করে চলবে। কিন্তু আমার প্রতিটি পদক্ষেপে তোমাকে দরকার হবে। তুমিই শিখিয়েছিলে, সকলের আগে হল কর্তব্য। মাঠে নেমে শুধু তোমার স্বপ্নপূরণ করার চেষ্টা করেছি। এখন তোমার স্বপ্নপূরণ হয়ে গিয়েছে। তাই খুব মনে হচ্ছে, তুমি যদি আমার কাছে থাকতে। ছোট-বড় যে কোনও খুশিতে তোমার অভাব বোধ করব। বাবা, তোমাকে খুব মিস্ করব। খুব বেশি।’’
রিঙ্কু বিশ্বকাপের প্রথম পাঁচটি ম্যাচ খেলেন। আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে ৬, ১, অপরাজিত ১১, অপরাজিত ৬ এবং ০ রান করেন। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রান, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৪২ বলে ৮৯ রান এবং ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। তিনি ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন। মোট ৩২১ রান করে বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের