Advertisement
E-Paper

Rape of a minor girl: নাবালিকাকে ধর্ষণ নাবালকের! উত্তর দিনাজপুরে অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বর্তমানে নাবালিকা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১০:৫১
মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রতীকী ছবি

উত্তর দিনাজপুরে এক দশ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করছে পুলিশ। প্রতিবেশী অভিযুক্তও নাবালক বলে দাবি করছে পুলিশ। ঘটনাটি কালিয়াগঞ্জ এলাকায় রায়পুর গ্রামের। ধৃত নাবালককে ১৪ দিনের জন্য হোমে পাঠানো হয়েছে।
প্রতিবেশী নাবালক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে বলে অভিযোগ। নির্যাতিতার মা বলেন, ‘‘আমার মেয়েকে হুমকি দিয়ে বলা হয়, কাউকে জানালে মেরে ফেলা হবে।’’

বর্তমানে নাবালিকা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিতার মা বলেন, ‘‘বাড়িতে মেয়েকে একা রেখে কাজে গিয়েছিলাম। তখনই ও এসে আমার মেয়ের উপর অত্যাচার করে। পরে হুমকিও দেয়।’’ রায়গঞ্জ থানার পুলিশ সুপার সানা আখতার বলেছেন, ‘‘নিগৃহীতার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়েছে।’’

নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পম্পা সরকার। নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন সাংসদ। তিনি বলেন, ‘‘রাজ্যে নাবালিকারা ধর্ষিতা হয়েই চলেছে কারণ মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষে কথা বলছেন। তাই এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। আমরা দোষী ব্যক্তির সাজা চাই।’’
মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পম্পা সরকার বলেন, ‘‘অভিযুক্ত কিশোর ধরা পড়েছে। আইন আইনের মতো চলবে। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি। দোষী ব্যক্তির সাজা চাই আমরা। দেবশ্রী চৌধুরীও এক জন মহিলা। তার এই ঘটনা নিয়ে রাজনীতি করা সাজে না। তাঁকে তো রায়গঞ্জে দেখাই যায় না।’’

rape Minor Girl Minor Girl Rape Uttar Dinajpur Kaliaganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy