Advertisement
E-Paper

সাঁতরাগাছিতে সেতু সংস্কার, খড়্গপুর শাখায় বাতিল কিছু ট্রেন, বদলেছে সময় আর যাত্রাপথও

রেল জানিয়েছে, রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে কাজ চলবে। সেই কারণে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২২:০৭
সাঁতরাগাছি স্টেশনের পায়ে হাঁটার সেতু (ফুট ওভারব্রিজ) সংস্কারের জন্য নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। ফাইল চিত্র।

সাঁতরাগাছি স্টেশনের পায়ে হাঁটার সেতু (ফুট ওভারব্রিজ) সংস্কারের জন্য নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। ফাইল চিত্র।

সাঁতরাগাছি স্টেশনের পায়ে হাঁটার সেতু (ফুট ওভারব্রিজ) সংস্কারের জন্য নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে বিপাকে পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানিয়েছেন, রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে কাজ চলবে। সেই কারণে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। তার আগে অবশ্য শনিবারই আপ ও ডাউনের দু’জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।

রেল জানিয়েছে, রবিবার দুপুর ২.০৫ মিনিটের গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪.০৫ মিনিটে। রবিবার সন্ধ্যা ৭.৫০-এ ছাড়ার কথা ছিল হাওড়া-মুম্বই মেলের। সেটি ছাড়বে রাত ১২.২০-তে। হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস রবিবার হাওড়া থেকে রাত ১.১০ মিনিটে ছাড়বে। আবার যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস এব‌ং আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। এই দু’টি ট্রেন চলবে খড়্গপুর পর্যন্ত।

Train Service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy