Advertisement
E-Paper

কসবার এক মহিলার দেহ উদ্ধার গঙ্গার ঘাট থেকে, দুর্ঘটনা না কি অন্য কিছু, তদন্তে পুলিশ

গঙ্গায় দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনই গোলাবাড়ি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২০:২৯
হাওড়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল মহিলার দেহ।

হাওড়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল মহিলার দেহ। প্রতীকী ছবি।

হাওড়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল মহিলার দেহ। শনিবার দুপুরে হাওড়া ব্রিজ সংলগ্ন ঘাটে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। গঙ্গায় দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনই গোলাবাড়ি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জনা ভান্ডারি (৪৫)। তাঁর বাড়ি কলকাতার কসবার ৯৩/৩ জিএস বোস রোডে। মহিলার সঙ্গে তাঁর একটি ব্যাগ উদ্ধার হয়। পুলিশ সূত্র জানিয়েছে, ব্যাগের মধ্যে থাকা একটি ছোট ডায়েরি থেকে এই তথ্য জানা গিয়েছে। মিলেছে বাড়ির ফোন নম্বরও। সেই নম্বরে ফোন করে মৃতার বাড়িতে খবর দেওয়া হয়। সন্ধ্যায় বাড়ির লোকজন গোলাবাড়ি থানায় এসে দেহ শনাক্ত করেন।

বাড়ির সদস্যেরা জানান, কী ভাবে অঞ্জনার মৃত্যু হল, তা নিয়ে তাঁরা ধন্দে রয়েছেন। কাউকে কিছু না জানিয়ে অঞ্জনা কেন হাওড়া এসেছিলেন, তা স্পষ্ট নয় বলেই দাবি পরিবারের। পুলিশ জানিয়েছে, এটা আত্মহত্যা না স্নান করতে নেমে দুর্ঘটনা, না কি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকেদের।

Dead body recovered
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy