Advertisement
E-Paper

পুরুলিয়ার চিড়িয়াখানায় আসছে জোড়া চিতাবাঘ ও ধূসর নেকড়ে, সবুজ সংকেত জু অথরিটির

ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির পরিদর্শন শেষে প্রতিনিধিদল চিড়িয়াখানার নিরাপত্তা, প্রাণীদের স্বাচ্ছন্দ্য এবং দর্শনার্থীদের সুরক্ষার দিক বিবেচনা করে বেশ কিছু পরিবর্তন ও উন্নয়নের সুপারিশ করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
A pair of leopards and a grey wolf are coming to Purulia Zoo

পুরুলিয়ার চিড়িয়াখানায় আসছে চলেছে একজোড়া চিতাবাঘ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

পুরুলিয়া জেলার সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় শীঘ্রই যুক্ত হতে চলেছে নতুন বন্যপ্রাণী। একজোড়া চিতাবাঘ এবং একটি ধূসর নেকড়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে। এই উদ্দেশ্যে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির একটি প্রতিনিধিদল সুরুলিয়া চিড়িয়াখানা পরিদর্শনে আসে। দুই দিনের এই পরিদর্শনে তারা চিতাবাঘ রাখার জন্য নির্ধারিত খাঁচা ও প্রস্তাবিত এনক্লোজারের পরিকাঠামো খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল চিড়িয়াখানার নিরাপত্তা, প্রাণীদের স্বাচ্ছন্দ্য এবং দর্শনার্থীদের সুরক্ষার দিক বিবেচনা করে বেশ কিছু পরিবর্তন ও উন্নয়নের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে খাঁচার উচ্চতা ও পরিসর বৃদ্ধি,পর্যাপ্ত সবুজায়ন, পানীয় জলের ব্যবস্থা এবং নজরদারি ব্যবস্থার উন্নয়ন। সুরুলিয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, জু অথরিটির সমস্ত নির্দেশিকা ও বিধিনিষেধ মেনে প্রস্তাবিত কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

বর্তমানে সুরুলিয়া চিড়িয়াখানায় ১৩টি ভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। প্রতিবছর গড়ে প্রায় ৬৫ হাজার পর্যটক এই চিড়িয়াখানা ঘুরে দেখেন। নতুন করে চিতাবাঘ ও ধূসর নেকড়ে যুক্ত হলে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাঁদের মতে, এতে একদিকে যেমন পর্যটন বাড়বে, তেমনই পুরুলিয়া জেলার আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

Leopard Wolf
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy