আর জি কর-কাণ্ডের ন্যায়-বিচার, সম-কাজে সম-মজুরির মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন এসইউসি-র নেত্রীরা। দলের গণসংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) তরফে রবিবার আন্দোলনের খুঁটিনাটি জানিয়ে বলা হয়, ৪ সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হবে। তার পরে প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবিদাওয়া জানাবে। এই জন্য মমতার কাছে সময়ও চাওয়া হয়েছে বলে দাবি। এই সূত্র ধরেই পুজোর আগের পর্যন্ত রাজ্য জুড়ে স্থানীয় স্তরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন নেত্রীরা। পর্নোগ্রাফি বন্ধের দাবির সঙ্গে শিক্ষায় বেসরকারিকরণেরও বিরোধিতা করেছেন তাঁরা। সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত এ দিন বলেছেন, “আর জি কর থেকে আইন কলেজ, শাসক দলের নেতা-মন্ত্রীদের আশীর্বাদ নিয়ে রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অরাজকতা চলছে। নারী নির্যাতন, নারী-শিশু পাচারে রাজ্যের স্থান প্রথম দিকে। মদ ও লটারির টাকায় সরকারের খরচ তোলা হচ্ছে। ফলে বাড়ছে পারিবারিক অশান্তি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)