Advertisement
E-Paper

১৭ ডিসেম্বর রাজ্যে আসতে পারেন অমিত শাহ, নবান্নে হতে পারে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক

সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে শাহের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২০:২৭
মুখ্যমন্ত্রী- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কোনও জায়গায়।

মুখ্যমন্ত্রী- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কোনও জায়গায়। ফাইল চিত্র।

চলতি ডিসেম্বর মাসের মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তখনই নবান্নে বৈঠক হতে পারে অমিত-মমতার। গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। সেই সময়েই শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই বৈঠক স্থগিত হয়ে যায়।

সূত্রের খবর, সেই পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করতেই কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কোনও জায়গায়। সে ক্ষেত্রে নবান্নের পাশে থাকা সভাগৃহেই এই বৈঠক হতে পারে। সেই বৈঠকে যোগ দিতে পারেন পূর্বাঞ্চলীয় রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও। তবে সবকিছুই নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। কারণ শাহের ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করে এখনও রাজ্য প্রশাসনকে চূড়ান্ত কিছুই জানায়নি তারা। তাই রাজ্য প্রশাসনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কিছুই জানানো হয়নি।

রাজ্য বিজেপিও শাহর সফর প্রসঙ্গে কিছুই জানে না বলেই দাবি করা হয়েছে। তবে তাঁদের আশা বাংলা এলে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি, দলকেও কিছুটা সময় দেবেন অমিত।

Amit Shah Mamata Banerjee TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy