Advertisement
E-Paper

Asansol accident: পুলিশ লেখা নীল বাতির গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, রণক্ষেত্র আসানসোল, পুলিশের লাঠিচার্জ

ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় জিটি রোডে যানচলাচল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২২:২৪
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল। নিজস্ব চিত্র।

নীল বাতি লাগানো পুলিশ লেখা গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের আসানসোল। উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর। এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আসানসোলের ঊষাগ্রাম এলাকায় নীল বাতির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি বাইকের। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ধুন্ধুমার বেধে যায়। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়, ছোড়া হয় ইট। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। গোলমালের জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় জিটি রোডে যানচলাচল।

Road Accident Asansol Police lathi charge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy