Advertisement
E-Paper

Local Train: স্টেশনে ঢোকার মুখে উল্টে গেল লোকাল ট্রেনের কামরা, চাঞ্চল্য বর্ধমান স্টেশনে

ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন। ট্রেনটির একটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। তার জেরেই ঘটে বিপত্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১২:০৮
লাইনচ্যুত ট্রেনের কামরা।

লাইনচ্যুত ট্রেনের কামরা। — নিজস্ব চিত্র।

স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল লোকাল ট্রেনের একটি কামরা। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে বর্ধমান স্টেশনে। তবে ওই ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। তার ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

সোমবার সকালে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন। ওই ট্রেনটির সকাল ১০টা বেজে ৫ মিনিট নাগাদ বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেনটির একটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। তবে ট্রেনটিতে সেই সময় কোনও যাত্রী ছিলেন না।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ওই কামরাটি আপাতত সরানোর কাজ চলছে। তবে সেই কাজ সময়সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে। এর জেরে বর্ধমান জংশন থেকে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

train derailment local train
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy