E-Paper

‘ঘুরে লাভ নেই’, তৃণমূল কর্মীদের বার্তায় ব্যানার

বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সহ-সভাপতি মানস। বছর দশেক বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৮:৩৬
বর্ধমানে বাড়ির সামনে ব্যানার বিজেপি নেতার। নিজস্ব চিত্র

বর্ধমানে বাড়ির সামনে ব্যানার বিজেপি নেতার। নিজস্ব চিত্র

টানটান করে টাঙানো গেরুয়া রঙের ব্যানার। উপরে পদ্মফুল চিহ্ন দেওয়া সেই ব্যানারে সাদা অক্ষরে লেখা, ‘তৃণমূল দল থেকে কোন কর্মী সমর্থকদের বিজেপি দলে জায়গা নেই। তাদের উদ্দেশ্যে জানাই যে আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে কোন লাভ নেই’।

বর্ধমান শহরের শাঁকারিপুকুরে নিজের বাড়ির সামনে এই ব্যানার ঝুলিয়েছেন বিজেপি নেতা মানসকুমার দে। তাঁর দাবি, তাঁদের দল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে, তৃণমূলের অনেকে বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ নিয়ে হাজির হচ্ছেন। তা ঠেকাতেই এই উদ্যোগ।

বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সহ-সভাপতি মানস। বছর দশেক বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হয়েছিল। তখন তাঁর বাড়িতে এসেও হুমকি দেন তৃণমূলের কিছু লোকজন। তাঁর দাবি, সেই তৃণমূল কর্মীদেরই একাংশ এ বার ভোটের ফল বেরোনোর পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন, বিজেপিতে আসার আর্জি নিয়ে।

মানসের বক্তব্য, ‘‘মানুষ যাঁদের বিরুদ্ধে রায় দিয়েছেন, তাঁদের দলে নেওয়া যাবে না। আমাদের রাজ্য ও জেলা নেতৃত্বও সে কথা স্পষ্ট করেছেন। তাই এই ব্যানার টাঙিয়েছি।’’ ব্যানারে তিনি লিখেছেন, কোনও ধরনের অনুরোধ নিয়েই যেন তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে না আসেন বা তাঁকে বিব্রত না করেন।

বর্ধমান জেলা তৃণমূল নেতা দেবু টুডুর যদিও দাবি, বাজার গরম করতেই এ ধরনের ব্যানার দিয়েছেন
বিজেপি নেতা।

তাঁর পাল্টা অভিযোগ, ‘‘রাজ্যে ক্ষমতা বদলের পর থেকে বিজেপি আমাদের কর্মীদের উপরে অকথ্য অত্যাচার করছে। আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ভয় দেখিয়ে দল পরিবর্তনও করাচ্ছে। তার পরে এ ধরনের পোস্টার দিয়ে প্রচারে থাকার চেষ্টা করছেন ওদের নেতারা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bardhaman BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy