E-Paper

ব়্যাগিংয়ের অভিযোগ বর্ধমান মেডিক্যালে

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের দুই পড়ুয়াকে দ্বিতীয় বর্ষের কয়েক জন হেনস্থা করেছেন, হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৮:৪১
বর্ধমান মেডিক্যাল কলেজ। —ফাইল চিত্র।

বর্ধমান মেডিক্যাল কলেজ। —ফাইল চিত্র।

হস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের র‌্যাগিংয়ের অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। অভিযোগ পেয়েই, বুধবার দুপুরে তড়িঘড়ি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশদ তদন্তের জন্য ‘অ্যান্টি র‌্যাগিং কমিটি’র কাছে অভিযোগটি পাঠানো হয়েছে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের দুই পড়ুয়াকে দ্বিতীয় বর্ষের কয়েক জন হেনস্থা করেছেন, হুমকি দিয়েছেন বলে অভিযোগ। অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পরেই সে নিয়ে আলোচনার জন্য এ দিন কলেজ কাউন্সিলের বৈঠক বসে। সেখানে অভিযোগকারীদেরও ডাকা হয়। দুপুর ১টা নাগাদ দ্বিতীয় বর্ষের কিছু পড়ুয়াকেও সে বৈঠকে যোগ দিতে দেখা যায়। তবে বৈঠক শেষে অভিযোগকারী অথবা অভিযুক্ত কোনও পক্ষই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। দু’পক্ষই দাবি করেন, যা জানানোর, কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে, বর্ধমান মেডিক্যাল কলেজে ‘হুমকি-প্রথা’ চালু থাকার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়। কলেজে এবং হস্টেলে হেনস্থা, শাসানির নানা অভিযোগ ওঠে। আবার র‌্যাগিংয়ের অভিযোগ ওঠায় নতুন করে প্রশ্নউঠেছে। যদিও কলেজ কাউন্সিল সূত্রের দাবি, এ ক্ষেত্রে কোথায়, কী ভাবে র‌্যাগিং করা হয়েছে, অভিযোগপত্রে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই। হুমকি দেওয়ারকারণও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি। তবে বৈঠকে দু’পক্ষের বক্তব্য শোনা হয়েছে।

মেডিক্যাল কলেজের এক কর্তা বলেছে‌ন, ‘‘অভিযোগের সব দিক খতিয়ে দেখতে বিষয়টি ‘অ্যান্টি র‌্যাগিং কমিটি’র কাছে পাঠানো হয়েছে। তারাই তদন্ত করে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Burdwan Medical College Hospital

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy