Advertisement
E-Paper

জামিন পেয়েই সিবিআইয়ের কাছে ছুটলেন আব্দুল লতিফ, হাজিরা দিতে আগেই নির্দেশ দিয়েছিল আদালত

বৃহস্পতিবার ভোররাতে ‘ছদ্মবেশে’ আব্দুল ঢুকে পড়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এর পর তাঁর জামিনের নির্দেশ দেন বিচারক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১২:৫৬
Abdul Latif a prime accused of cattle smuggling case went to CBI office as per court order

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আব্দুল লতিফ। — নিজস্ব চিত্র।

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের জামিনের আবেদন বৃহস্পতিবার মঞ্জুর করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। একই সঙ্গে নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রতি তিন দিন অন্তর গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে। আদালতের নির্দেশ মতো জামিন পেয়েই সিবিআইয়ের কাছে হাজিরা দেন আব্দুল। বেলা ১২টা ৫০ নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। বেরিয়ে যান দুপুর ১টা ২০ মিনিট নাগাদ।

বৃহস্পতিবার ভোররাতে ‘ছদ্মবেশে’ আব্দুল ঢুকে পড়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এর পর তাঁর জামিনের নির্দেশ দেন বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র তরফে আদালতকে জানানো হয়, আগামী ৪ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের সুরক্ষাকবচ রয়েছে লতিফের। এই পরিস্থিতিতে লতিফকে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী তারা। আদালত লতিফকে জামিন দিলেও তাঁকে বৃহস্পতিবার থেকে প্রতি তিন দিন অন্তর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই মোতাবেক বৃহস্পতিবার এজলাস থেকে বের হয়ে সিবিআইয়ের আইনজীবীর ঘরে যান লতিফ। সেখানে গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, লতিফকে জানানো হয়েছে দুপুর ১টা নাগাদ ইসিএলের সাতগ্রাম গেস্ট হাউসে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য। সেই মোতাবেক সেখানে পৌঁছন লতিফ।

Cattle Smuggling Scam Abdul Latif Asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy