Advertisement
E-Paper

কেব্‌লসে অবস্থান

কারখানার পুনরুজ্জীবন ও শ্রমিক-কর্মীদের বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেব‌্লসের সদর কার্যালয়ের সামনে দিনভর অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিএমএস কর্মী-সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:১২

কারখানার পুনরুজ্জীবন ও শ্রমিক-কর্মীদের বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেব‌্লসের সদর কার্যালয়ের সামনে দিনভর অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিএমএস কর্মী-সমর্থকেরা। সংগঠনের কেবলস ইউনিটের সভাপতি অভিজিৎ মজুমদার দাবি করেন, গত ১৬ মাস ধরে শ্রমিক-কর্মীরা বেতন পাচ্ছেন না। অথচ, তাঁরা প্রতি দিনই কারখানায় যাচ্ছেন। হাজিরা দিচ্ছেন। কিন্তু কেন্দ্র কারখানার ভবিষ্যৎ নিয়ে উদাসীন। অভিজিৎবাবু দাবি করেন, এই অবস্থান কর্মসূচির পরেও যদি কারখানা কর্তৃপক্ষ ও সরকারের টনক না নড়ে তবে আন্দোলনে নামা হবে।

Agitation Hindustan cable
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy