Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

সুব্রতকাপের জাতীয় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল কালনার কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়। বৃহস্পতিবার দিল্লির অম্বেদকর স্টেডিয়ামে কেরলের একটি দলকে কালনার স্কুলটি ৫-০ গোলে হারায়। হ্যাট্রিক করেন অমিত দেব। কৃষ্ণদেবপুর স্কুল দলের কোচ সৌমিত্র হাজরা জানান, খেলায় জেতার পরেও পয়েন্ট তালিকায় মহারাষ্ট্রের একটি দলের সঙ্গে একই স্থানে চলে আসে কৃষ্ণদেবপুর। কিন্তু গোল পার্থক্যের কারণে মহারাষ্ট্রের দলটিই পরের রাউন্ডে চলে যায়।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৭

ছিটকে গেল কৃষ্ণদেবপুর

নিজস্ব সংবাদদাতা • কালনা

সুব্রতকাপের জাতীয় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল কালনার কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়। বৃহস্পতিবার দিল্লির অম্বেদকর স্টেডিয়ামে কেরলের একটি দলকে কালনার স্কুলটি ৫-০ গোলে হারায়। হ্যাট্রিক করেন অমিত দেব। কৃষ্ণদেবপুর স্কুল দলের কোচ সৌমিত্র হাজরা জানান, খেলায় জেতার পরেও পয়েন্ট তালিকায় মহারাষ্ট্রের একটি দলের সঙ্গে একই স্থানে চলে আসে কৃষ্ণদেবপুর। কিন্তু গোল পার্থক্যের কারণে মহারাষ্ট্রের দলটিই পরের রাউন্ডে চলে যায়।

আন্ত:কলেজ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আন্ত:কলেজ ফুটবলে বর্ধমানের ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় ২-০ গোলে হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়কে হারাল। আরও একটি খেলায়, হুগলির কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে হুগলির খলিসানি মহাবিদ্যালয়কে হারায়। নির্ধারিত সময়ে অবশ্য খেলা গোলশূন্য ছিল।

জিতল ব্যারেট

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বুধা ভিলেজ আয়োজিত ভৈরবনাথ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার, প্রথম সেমিফাইনালে ব্যারেট ক্লাব ৪-১ গোলে হারাল বুধাভিলেজকে। খেলাটি হয় পিএনটি মাঠে। ব্যারেটক্লাবের সম্পাদক সোহেল ইকবাল জানান, আমরা ৩৫ বছর পর ফাইনালে উঠলাম।

স্মৃতি ফুটবল

নিজস্ব সংবাদদাতা • আাসানসোল

কোলফিল্ড গেমস অ্যান্ড কালচারাল অ্যসোসিয়েশন আয়োজিত নয়ন রায় স্মৃতি ফুটবলে, বৃহস্পতিবারের খেলায় বাবুপুর রানিগঞ্জ টাইব্রেকারে ৩-২ গোলে হারাল চিত্তরঞ্জনের অরবিন্দ সঙ্ঘকে। খেলাটি হয় কোটালডিহি মাঠে। নির্ধারিত সময়ের খেলার ফল ছিল ১-১।

কুমারডিহির হার

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

চিচুরিয়া সুভাষ সমিতি আয়োজিত মৃণালকান্তি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় খাসকেন্দা আদিবাসী ক্লাব ৩-২ গোলে হারাল কুমারডিহিকে।

জিতল থার্ড সন্স

নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন

চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত ফুটবল লিগে, ওভাল মাঠের খেলায় থার্ড সন্স ২-১ গোলে এফআরসি ভেটারন্টকে হারাল। এ দিন ওই লিগেরই এইচসিএল মাঠের খেলায় শিবাজী সঙ্ঘ ৩-০ গেলো হারাল আছড়া কোচিং ক্যাম্পকে।

হারল দিশারী

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ সুপার লিগে, বৃহস্পতিবারের খেলায় দুর্গাপুর হিরোজ ৫-০ গোলে আইএন দিশারী সঙ্ঘকে হারাল। খেলাটি হল লাল ময়দানে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy