Advertisement
E-Paper

Mamata Banerjee: অনেক বড় হও, রেণুকে জড়িয়ে ধরে আশীর্বাদ মমতার, পুলিশকে কঠোর হওয়ারও নির্দেশ

সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মমতার সঙ্গে দেখা করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১৯:৪০
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা রেণু খাতুনের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা রেণু খাতুনের। — নিজস্ব চিত্র।

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রেণু খাতুন। সোমবার তাঁর সেই ইচ্ছা পূর্ণ হল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে সেই রেণুর। যাঁর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে।

সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মমতার সঙ্গে দেখা করেন তিনি। রেণু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে তিনি ‘আশীর্বাদ’ চাইতে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘‘অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু ক্ষণের আলাপে মুগ্ধ রেণু। তিনি জানান, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য সরকার গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতরা যাতে কোনও ভাবেই না ছাড়া পায় সেই দিকটিও পুলিশ সুপারকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রেণু সরকারি চাকরি পাওয়ায় তাঁর ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। কেতুগ্রামের কোজলসার ওই ঘটনায় শিউরে উঠেছিলেন সকলেই। ওই সময় চিকিৎসাধীন অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রেণু যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তখন তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রেণুকে চাকরি দেওয়ার ঘোষণাও করেন তিনি। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরে কাজে যোগ দিয়েছেন সেই রেণু।

Renu Khatun Domestic Violence against Men
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy