Advertisement
E-Paper

বেআইনি ভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি! খবর পেয়েই কেতুগ্রামের বাড়িতে হানা পুলিশের

পুলিশ সূত্রে খবর, সলমনের বাড়িতেই বেআইনি ভাবে যৌন উত্তেজক তৈরির কারবার চলত। গোপন সূত্র মারফত সেই খবর পেয়েই বুধবার রাতে পুলিশের একটি দল কুচুটিয়া গ্রামে অভিযান চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ২৩:১৫

প্রতীকী ছবি।

বাড়িতেই বেআইনি ভাবে চলছিল যৌন উত্তেজক ওষুধ ও তেল তৈরির কারবার। নামী ব্র্যান্ডের সঙ্গে সাযুজ্য রেখে সেই সব যৌনশক্তি বর্ধক ওষুধের নামকরণও করা হত! গোপন সূত্র মারফত খবর পেয়ে বেআইনি ওষুধ তৈরির সেই কারখানায় হানা দিল পূর্ব বর্ধমানের পুলিশ। কেতুগ্রামের কুচুটিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সলমন শেখ। কুচুটিয়া গ্রামেই তাঁর বাড়ি। ধৃতকে বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, সলমনের বাড়িতেই বেআইনি ভাবে যৌন উত্তেজক তৈরির কারবার চলত। গোপন সূত্র মারফত সেই খবর পেয়েই বুধবার রাতে পুলিশের একটি দল কুচুটিয়া গ্রামে অভিযান চালায়। সলমনের বাড়ির বারান্দা থেকে ওষুধ তৈরির বিভিন্ন রাসায়নিকও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রেরই দাবি, সলমনের কাছে এই কারবারের লাইসেন্স দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেনি। তার পরেই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সলমন ছাড়াও এই চক্রের সঙ্গে অনেকেই জড়িয়ে রয়েছেন। আপাতত সলমন-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে।

arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy