Advertisement
E-Paper

Petrol Pump: আগে তেল চাই! এই দাবিতে আসানসোলে পেট্রল পাম্প কর্মীকে বেধড়ক মার

ওই পাম্পকর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই পাম্প কর্মীর মাথা এবং মুখ ফেটে গিয়েছে। তিনি আসানসোল জেলা হাসপাতালে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৩:০৫
পেট্রোল পাম্পকর্মীকে মার।

পেট্রোল পাম্পকর্মীকে মার। — নিজস্ব চিত্র।

আগে পেট্রল চাই। এই দাবিতে এক পেট্রোল পাম্প কর্মীকে বেধড়র মারধর করার অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে আসানসোল পুরনো আশ্রম মোড় এলাকায়।

ওই পেট্রল পাম্পের মালিক সুবীর সাহার অভিযোগ, শনিবার বিকেলে মোটরবাইক আরোহী এক যুবক তাঁর পেট্রল পাম্পে তেল নিতে এসেছিলেন। সেই সময় একটি গাড়িতে তেল ভরতে ব্যস্ত ছিলেন পাম্পের এক কর্মী। সুবীরের দাবি, সেই সময় ওই যুবক পাম্প কর্মীকে আগে তেল দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। এ নিয়ে দু’জনের বচসা বাধে। পাম্পমালিকের অভিযোগ, তেল নেওয়ার পর ওই যুবক কয়েক জনকে ফোন করে ডাকেন। এর পর প্যাট্রিক পাতরস হোরো নামে ওই পাম্পকর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই পাম্প কর্মীর মুখ ফেটে গিয়েছে বলে সুবীরের দাবি। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।

সুবীরের কথায়, ‘‘এর আগেও পেট্রোল পাম্পে এই ধরনের ঘটনা কয়েক বার ঘটেছে। সেই সময় বিষয়টি মিটমাট করে নেওয়া হয়। কিন্তু এই ধরনের অশান্তি ক্রমাগত বাড়তে থাকায় পাম্পের কর্মীরা আতঙ্কে রয়েছেন। এই ভাবে ব্যবসা করা ক্রমশই অসম্ভব হয়ে উঠছে।’’ এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Asansol Petrol Pump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy