Advertisement
E-Paper

৫০ হাজার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর! জামালপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা

প্রাণ বাঁচাতে চেঁচামেচি করলে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে তাঁরা ঘটনাস্থল থেকে চম্পট দেন। পরে জামালপুর হাসপাতালে চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০১:৪৯
ধৃতদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

ধৃতদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।

ব্যবসায়ীকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানের জামালপুরের এই ঘটনায় ধৃতদের নাম তপন মালিক ও শেখ মিন্টু। শনিবার রাতে জামালপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, উত্তম পান নামে ওই ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ধৃতেরা। ১৬ মে সকালে বাড়ি থেকে বেরিয়ে শিয়ালী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধৃতেরা পথ আটকান। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েক জন।

আক্রান্ত ব্যবসায়ীর দাবি, টাকা চাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর শুরু করেন অভিযুক্তেরা। প্রাণ বাঁচাতে চেঁচামেচি করলে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে তাঁরা ঘটনাস্থল থেকে চম্পট দেন। পরে জামালপুর হাসপাতালে চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তপন মালিক ও শেখ মিন্টুকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Jamalpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy