Advertisement
E-Paper

Moloy Ghatak: আসানসোলে পুরভোটের ঠিক আগে মলয় ঘটককে আবার তলব করল ইডি, কয়লা-কাণ্ডে নোটিস

মলয়কে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৭:০৯
মলয় ঘটককে তলব ইডি-র।

মলয় ঘটককে তলব ইডি-র। নিজস্ব চিত্র।

পুরভোটের ঠিক আগে রাজ্যের আইন ও বিচার এবং পূর্তমন্ত্রী মলয় ঘটককে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা-কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি মলয়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ওই দিন তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা-কাণ্ড নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। সামনেই আসানসোলে পুরভোট। তার ঠিক প্রাক্‌মূহূর্তে মলয়কে ইডি-র নোটিস নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিষয়টির মধ্যে প্রতিহিংসার রাজনীতিই দেখছে জোড়াফুল শিবির।

যদিও মলয়কে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়। তাতে সাড়াও দেন মলয়। এ বারও তিনি ইডি-র ডাকে সাড়া দিতে দিল্লি যাবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

ED Asansol Moloy Ghatak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy