Advertisement
E-Paper

কোটাতে জনশুনানি

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য জনশুনানির আয়োজন করা হল শুক্রবার। আউশগ্রাম ২ নম্বর ব্লকে, কোটা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিডিও, অতিরিক্ত জেলাশাসক, দুষণ পর্ষদের কর্তা ও সংস্থার ৫ জন আধিকারিক।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৯

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য জনশুনানির আয়োজন করা হল শুক্রবার। আউশগ্রাম ২ নম্বর ব্লকে, কোটা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিডিও, অতিরিক্ত জেলাশাসক, দুষণ পর্ষদের কর্তা ও সংস্থার ৫ জন আধিকারিক। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থা রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের জন্য একটি বটলিং প্ল্যান্ট তৈরি করতে চেয়েছে পানাগড় শিল্পতালুকে। তার জন্য দরকার ৭৫ একর জমি। প্রসঙ্গত, জমি দেওয়ার পরেও অনেক খেতমজুর, বর্গাদাররা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। স্থানীয়দের কাজও দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। শুনানি শেষে বিডিও দীপ্তিময় দাস যদিও জানান, কাজের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকেরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy