Advertisement
E-Paper

গাছের পাট্টা

বৃক্ষরোপণ ও গাছের পাট্টা দেওয়ার সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হল মঙ্গলবার। দুর্গাপুর-ফরিদপুর ব্লকে লাউদোহা কমিউনিটি হলে এ জন্য একটি অনুষ্ঠান হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন ২০০ জনকে চারা গাছ ও পাট্টা দেওয়া হয়েছে। আউশগ্রাম ২ ব্লকের তরফে ৫৬টি চারা রোপণ ও তার পাট্টা দেন বিডিও দীপ্তিময় দাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০১:৩১

বৃক্ষরোপণ ও গাছের পাট্টা দেওয়ার সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হল মঙ্গলবার। দুর্গাপুর-ফরিদপুর ব্লকে লাউদোহা কমিউনিটি হলে এ জন্য একটি অনুষ্ঠান হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন ২০০ জনকে চারা গাছ ও পাট্টা দেওয়া হয়েছে। আউশগ্রাম ২ ব্লকের তরফে ৫৬টি চারা রোপণ ও তার পাট্টা দেন বিডিও দীপ্তিময় দাস। তিনি জানান, ৪৫০ জন ব্যক্তি ও ১৫টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে চারা ও সেই চারার পাট্টা তুলে দেওয়া হবে সপ্তাহ জুড়ে। ব্লকে সারা সপ্তাহে ৩০ হাজারেরও বেশি চারা রোপণ করা হবে বলে জানান তিনি। কাঁকসা ব্লকেও রাজকুসুম গ্রামে প্রায় ১০০টি চারা গাছ ও পাট্টা দেওয়া হয়। সারা সপ্তাহে ৫০০টি চারা ও পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্লক প্রশাসন জানায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy