Advertisement
E-Paper

গাড়ির ধাক্কায় মৃত্যু দু’জনের

ভাইফোঁটার জন্য মিষ্টি কিনতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বাপি ঘোষ (২৪) নামে ওই যুবকের বাড়ি মেমারির পালসিট গ্রামে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরবাইকে চড়ে বাপি ও তার বন্ধু শঙ্কর সিংহ রসুলপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন।

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০০:১৯

ভাইফোঁটার জন্য মিষ্টি কিনতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বাপি ঘোষ (২৪) নামে ওই যুবকের বাড়ি মেমারির পালসিট গ্রামে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরবাইকে চড়ে বাপি ও তার বন্ধু শঙ্কর সিংহ রসুলপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন। পথে পালসিট মোড়ে একটি গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানান, বাপির মৃত্যু হয়েছে। শঙ্করবাবুর চিকিৎসাধীন।

এ দিনই আবার ভাইফোঁটার মিষ্টির জোগান দিতে দিতে এক ফাঁকে বাইরে পায়চারি করতে বেরিয়েছিলেন দোকানি। তখনই একটি মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় প্রশান্ত মোদক (৪৬) নামে ওই মিষ্টি ব্যবসায়ীর। পুলিশ জানায়, মেমারির দেবীপুরের বাসিন্দা প্রশান্তবাবুর দোকানটি ছিল জিটি রোডের উপরেই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy