Advertisement
E-Paper

ধান না কেনায় বিপাকে চাষি

সমবায় সমিতি সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ করে দেওয়ায় খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ করলেন আউশগ্রামের চাষিদের একাংশ। আমরাগড় সমবায় সমিতিকে ফের ধান কেনার আর্জি জানিয়ে ইতিমধ্যে বিডিও-র কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন চাষিদের একাংশ। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বেশ কয়েকজন চাষি জানান, অমরারগড় সমবায় সমিতি মার্চ মাস থেকে সরকারি মূল্যে ধান কেনা শুরু করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০১:৩৩

সমবায় সমিতি সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ করে দেওয়ায় খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ করলেন আউশগ্রামের চাষিদের একাংশ। আমরাগড় সমবায় সমিতিকে ফের ধান কেনার আর্জি জানিয়ে ইতিমধ্যে বিডিও-র কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন চাষিদের একাংশ। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বেশ কয়েকজন চাষি জানান, অমরারগড় সমবায় সমিতি মার্চ মাস থেকে সরকারি মূল্যে ধান কেনা শুরু করে। কিন্তু কোনও আগাম বার্তা ছাড়াই এপ্রিল মাসের গোড়াতে সমিতি ধান কেনা বন্ধ করে দেয়। স্থানীয় চাষি তপন পাল, হিমাংশু মণ্ডলরা জানান, অনেকের বাড়িতেই ধান মজুত রয়েছে। এখন আমন ধানের মরসুম চলায় চাষের জন্য প্রচুর টাকা দরকার। কিন্তু মজুত ধান খোলা বাজারে বিক্রি করে তেমন লাভ না হচ্ছে না বলেই দাবি চাষিদের। এই পরিস্থিতিতে চাষিদের আবেদন, সমিতি যাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধান কেনে। আউশগ্রাম ২ বিডিও দীপ্তিময় দাসও বলেন, ‘‘ওই সমবায় সমিতির কাছে বিষয়টি নিয়ে চিঠি পাঠানো হয়েছে।’’ অমরারগড় সমবায় সমিতির তরফে জানা গিয়েছে, এ বছর ১৫০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও এ যাবৎ ধান কেনা হয়েছে মোটে ৬৪০ মেট্রিক টন। সমিতির সম্পাদক সুবলচন্দ্র মণ্ডল বলেন, ‘‘জেলা খাদ্য নিয়ামকের দফতর থেকে ধান না কেনার নির্দেশ আসে। পরবর্তী নির্দেশ এলে আমরা আবার ধান কেনা শুরু করব।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy