Advertisement
E-Paper

প্রশাসনে রদবদল

মহকুমা জুড়ে প্রশাসনিক রদবদল শুরু হয়েছে কালনায়। পাঁচটি ব্লকের মধ্যে চারটিরই বিডিও বদলি হয়ে গিয়েছেন। বদলি হয়েছেন মহকুমাশাসকের দফতরের দুই ম্যাজিস্ট্রেটও। এ ছাড়াও বদলির নির্দেশ এসেছে এসডিপিও-র। প্রশাসনের যদিও দাবি, সবকটিই রুটিন বদলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫২

মহকুমা জুড়ে প্রশাসনিক রদবদল শুরু হয়েছে কালনায়। পাঁচটি ব্লকের মধ্যে চারটিরই বিডিও বদলি হয়ে গিয়েছেন। বদলি হয়েছেন মহকুমাশাসকের দফতরের দুই ম্যাজিস্ট্রেটও। এ ছাড়াও বদলির নির্দেশ এসেছে এসডিপিও-র। প্রশাসনের যদিও দাবি, সবকটিই রুটিন বদলি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালনা ১ ব্লকের বিডিও ছিলেন সব্যসাচী রায়চৌধুরী। তিনি একই পদে রায়গঞ্জে যোগ দিয়েছেন। তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থেকে এসেছেন অসীমকুমার নিয়োগী। কালনা ২-এর বিডিও গৌরাঙ্গ ঘোষও বদলি হয়েছেন হুগলির পাণ্ডুয়ায়। তাঁর জায়গায় শালবনী ব্লক থেকে এসেছেন জয়ন্ত বিশ্বাস। পূর্বস্থলী ১-এর বিডিও তপন মণ্ডল গিয়েছেন বাঁকুড়ার সিমলাপালে। ওই পদে এসেছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের পুষ্পেন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী ২ ব্লকের মোদ্দাসার মোল্লা বদলি হয়ে গিয়েছেন বলাগড়ে। তাঁর জায়গায় এসেছেন উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির বিডিও সোমনাথ দে। মহকুমাশাসকের দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট তারাশঙ্কর ঘোষ বিডিও হিসেবে গিয়েছেন বীরভূমের মহম্মদবাজারে। আর এক ডেপুটি ম্যাজিস্ট্রেট আশিসকুমার চৌধুরী একই পদে গেলেন হুগলির চন্দন নগরে। দু’জনের জায়গায় কালনায় যোগ দিয়েছেন বহরমপুর থেকে অমিতাভ মুখোপাধ্যায়। বদলির নির্দেশ এসেছে কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকারের। তিনি যাচ্ছেন মুর্শিদাবাদের কান্দিতে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালনায় মহকুমাশাসক হিসাবে যোগ দিতে চলেছেন নিতীন সিংহানিয়া।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy