দুর্গাপুরে রাজ্য প্রশাসন তাঁর সঙ্গে কী ব্যবহার করেছে, সেই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালেশ্বরের সাংসদ প্রতাপ সারেঙ্গী। বুধবার দুপুরে কলকাতার রাজভবনে আসেন প্রতাপ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভের কথাও জানান বালেশ্বরের এই বিজেপি সাংসদ।
তিনি বলেন, ‘‘গতকাল আমি দুর্গাপুরে গিয়েছিলাম। সেখান থেকেই রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছিল আর আজ আমি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে নির্যাতিতার সঙ্গে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি। আর মহিলা কমিশনের সদস্যদের দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আসার আগে রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে আসার কথা আগাম জানিয়েছিলাম। আমি জনপ্রতিনিধি হওয়ার কারণে আমাকে আটকানো অসংবিধানিক কাজ।’’
আরও পড়ুন:
তাঁর সঙ্গে ১০০ জন কর্মী সমর্থক এসেছিলেন বলেই জানিয়েছেন প্রতাপ। তাঁকে আটকানো হলেও, তিনি সেইসব বাধা কাটিয়ে যেতে পারতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা ১০ জনের প্রতিনিধি যেতে চেয়েছিলাম। আমি সারা ভারতে ঘুরেছি। এমন ঘটনার সাক্ষী কোনওদিনও হইনি। নির্যাতিতার বাবাও আমাকে ছাড়ার কথা বলেছিলেন। অনেক কাণ্ডের পর আমি ওই যুবতীর সঙ্গে দেখা করেছি।’’ প্রতাপ যে তাঁর এ হেন অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানিয়েছেন, তা-ও ইঙ্গিতে বুঝিয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, সাংসদকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
- এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
-
দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত প্রথম পাঁচ জনেরই ডিএনএ পরীক্ষা হয়ে গেল! ‘ধর্ষিতা’র সহপাঠীর সাত দিনের পুলিশি হেফাজত
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত ‘নির্যাতিতা’র সহপাঠীও! তবে ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকাই
-
দুর্গাপুরকাণ্ড: ‘নির্যাতিতা’র সঙ্গে ফোনে কথা, ‘দোষীদের কঠোর শাস্তির জন্য সর্বস্তর থেকে চাপ দেব!’ বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রীর
-
অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রত্যেক ইঞ্চিতে সুরক্ষা দিতে পারে না! ‘রায়’ সৌগতের