দুর্গাপুর ‘গণধর্ষণকাণ্ডের নির্যাতিতা’র
সহপাঠী-বন্ধুকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বুধবার তাঁর হয়ে দুর্গাপুর আদালতের কোনও আইনজীবী দাঁড়াননি। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, দুর্গাপুর মহকুমা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে এক জন অভিযুক্ত সহপাঠীর হয়ে সওয়াল করেছেন। পাশাপাশি আগেই ধৃত পাঁচ জনের ডিএনএ
পরীক্ষা করিয়ে ফেলেছে পুলিশ। মঙ্গলবার রাতে ‘নির্যাতিতা’র সহপাঠীকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার ভিত্তিতে একটি গণধর্ষণের মামলা রুজু হয়েছে। যদিও মঙ্গলবার পুলিশ কমিশনার জানিয়েছিলেন, ধর্ষণ এক জনই করেছে। সে ক্ষেত্রে কেন গণধর্ষণের মামলা চলছে, তা নিয়ে আইনজীবীদের একাংশের মত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, গণধর্ষণের অনেক রকমের সংজ্ঞা আছে। ধর্ষণে সহায়তা করলেও তা গণধর্ষণের পর্যায়েই পড়ে।
এ প্রসঙ্গে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরি বলেন, ‘‘এই মামলায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে যে মামলা করা হয়েছিল, সেই মামলাই চলছে। এক জন না একাধিক, তা নিয়ে আমি গতকালই বলেছি। নতুন করে কিছু বলার নেই। তদন্ত চলছে। বাকি যা বলার, সময়মতো বলব।’’
মঙ্গলবার রাতে দুর্গাপুর কমিশনারেট জানিয়েছিল, ‘নির্যাতিতা’র সহপাঠীও সন্দেহের ঊর্ধ্বে নন। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয় তরুণীর সহপাঠীকে।
শুক্রবার রাতে এই সহপাঠী-বন্ধুর সঙ্গেই ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছিল দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। সেই ঘটনার পরেই শনিবারই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর রবিবার রাতে এবং সোমবার সকালে বাকি দু’জনকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই পাঁচ জনেরই ডিএনএ পরীক্ষা হয়ে গিয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
হাসপাতাল সূত্রে খবর, ‘নির্যাতিতা’ এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। এ দিকে ‘নির্যাতিতা’র বাবা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পুলিশের কাজে গাফিলতির কথা সে ভাবে তাঁকে বলতে শোনা যায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
- এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
-
দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত ‘নির্যাতিতা’র সহপাঠীও! তবে ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকাই
-
দুর্গাপুরকাণ্ড: ‘নির্যাতিতা’র সঙ্গে ফোনে কথা, ‘দোষীদের কঠোর শাস্তির জন্য সর্বস্তর থেকে চাপ দেব!’ বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রীর
-
অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রত্যেক ইঞ্চিতে সুরক্ষা দিতে পারে না! ‘রায়’ সৌগতের
-
দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ, তৃণমূলযোগের অভিযোগ শুভেন্দুর, মমতার মন্তব্যে বিতর্ক