Advertisement
E-Paper

দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে

প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী। ফিরলেন হস্টেলে। সঙ্গে রয়েছেন তাঁর মা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৯:৩২
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী। ফিরলেন হস্টেলে। সঙ্গে রয়েছেন তাঁর মা। ‘নির্যাতিতা’র দেখভালের জন্য হাসপাতাল থেকেও এক জনকে পাঠানো হয়েছে। এ দিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর সঙ্গে দেখা করতে সে রাজ্যে ফিরলেন ‘নির্যাতিতা’র বাবা।

গত শুক্রবার সহপাঠী-বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ওই তরুণী নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। তার পর থেকেই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তরুণী। ঘটনার তদন্তে নেমে মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচ জন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ (ওই তরুণী যে কলেজের ছাত্রী) লাগোয়া গ্রামের পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হন তরুণীর সহপাঠীও। সকলেই এখন পুলিশি হেফাজতে রয়েছেন।

‘নির্যাতিতা’র বাবা প্রথম থেকেই বলে এসেছেন, গোপন জবানবন্দির পরেই তিনি মেয়েকে নিয়ে ওড়িশা চলে যাবেন। দিন দুয়েক আগেই ‘নির্যাতিতা’র গোপন জবাববন্দি নেওয়া হয়েছিল। তার পর শুক্রবার বিকেল নাগাদ তরুণীকে হাসপাতাল থেকে ছাড়া হয়।

সংক্ষেপে
  • দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
  • এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
Durgapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy