Advertisement
E-Paper

অম্বেডকরের জন্মদিন পালনের নির্দেশ

দলীয় কর্মীদের বাংলা নববর্ষও বাড়িতে বসেই পালন করার পরামর্শ দিয়েছেন দিলীপবাবু।  

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৫:৩৭
দলীয় কর্মীদের বি আর অম্বেডকরের জন্মদিন পালন করার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দলীয় কর্মীদের বি আর অম্বেডকরের জন্মদিন পালন করার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দূরত্ব বজায় রেখে গরিব মানুষের মধ্যে খাবার, মাস্ক ইত্যাদি বিলি করে দলীয় কর্মীদের বি আর অম্বেডকরের জন্মদিন পালন করার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অম্বেডকরের জন্মদিন পালন করা নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার বার্তা পেয়েছেন দিলীপবাবু। তার পরেই তিনি এ রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিয়ো-বার্তায় বলেছেন, বাড়িতে বসে অম্বেডকরের ছবিতে মালা দিয়ে তাঁর মতাদর্শ আলোচনা করতে হবে সামাজিক মাধ্যমে। পাশাপাশি, করোনা-আবহে লকডাউনে বিপন্ন মানুষকে খাবার, মাস্ক এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে সাহায্য করার মধ্য দিয়ে অম্বেডকরের মতাদর্শকে সম্মান জানাতে হবে। দলীয় কর্মীদের বাংলা নববর্ষও বাড়িতে বসেই পালন করার পরামর্শ দিয়েছেন দিলীপবাবু।

BJP Dilip Ghosh B R Ambedkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy