Advertisement
E-Paper

টুকরো খবর

ঘরে ফিরল ছেলে। খাগড়াগড়ে বিস্ফোরণে জড়িত সন্দেহে পূর্বস্থলীর খড়দত্তপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল হাসেম মোল্লাকে। সোমবার মামলার চার্জশিট থেকে তাঁকে রেহাই দেয় এনআইএ। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পাটুলি স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে এক পরিচিতের মোটরবাইকে রওনা হন গ্রামে। ঘরের ছেলে ফিরতেই মিষ্টিমুখ করাতে ব্যস্ত হন গ্রামবীসারা।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:২৮

ঘরে ফিরল হাসেম মোল্লা

—নিজস্ব চিত্র।

ঘরে ফিরল ছেলে। খাগড়াগড়ে বিস্ফোরণে জড়িত সন্দেহে পূর্বস্থলীর খড়দত্তপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল হাসেম মোল্লাকে। সোমবার মামলার চার্জশিট থেকে তাঁকে রেহাই দেয় এনআইএ। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পাটুলি স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে এক পরিচিতের মোটরবাইকে রওনা হন গ্রামে। ঘরের ছেলে ফিরতেই মিষ্টিমুখ করাতে ব্যস্ত হন গ্রামবীসারা। হাসেমের মন পড়েছিল অবশ্য খুদে সোমায়ার কাছে। তাঁর না থাকার সময়েই জন্ম হয় মেয়ে সোমায়ার। জেলে থেকেই মেয়ের নাম দেন হাসেম। গ্রামের এক জন, ফিরোজ শেখ বলেন, ‘‘আমরা জানতাম হাসেম নির্দোষ।’’

Advertisement

মালাকে আক্রমণ অধীরের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাজরায় দলীয় প্রচারে অধীর। শুভাশিস ভট্টাচার্যের তোলা ছবি।

দক্ষিণ কলকাতায় তৃণমূল নেত্রীর খাসতালুক হাজরায় দলীয় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত না দুষলেন, তার থেকে স্থানীয় তৃণমূল প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে বেশি আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দক্ষিণ কলকাতার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী মালাদেবী পুরভোটের মুখেই দল বদলে তৃণমূলে যোগ দেন। সে প্রসঙ্গ টেনে অধীর বুধবার মালাদেবীকে ‘রাজনৈতিক ধান্দাবাজ’ বলে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ‘‘রাজনৈতিক অবস্থান যাদের ঠিক থাকে না, মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা থাকে না। তারা মানুষের বন্ধুও নয়।’’ এর জবাবে অধীরকে পাল্টা আক্রমণ করে মালাদেবীর প্রতিক্রিয়া, ‘‘উনি নিজের দলটাকেই তো ঠিক রাখতে পারছেন না!’’ সম্প্রতি অধীরের স্ত্রী অর্পিতা চৌধুরী তৃণমূলে যোগ দানের ইচ্ছা প্রকাশ করেছেন। সে প্রসঙ্গ টেনে মালাদেবীর কটাক্ষ, ‘‘যিনি স্ত্রীকেই দলে ধরে রাখতে পারেন না, তাঁর মন্তব্যের মূল্য নেই।’’ দক্ষিণ কলকাতায় কংগ্রেসের সভায় গরহাজির ছিলেন মালাদেবীর স্বামী কংগ্রেস নেতা নির্বেদ রায়। কারণ ব্যাখ্যা করে নির্বেদবাবু বলেন, ‘‘আমাকে অধীর দীর্ঘদিন ধরেই প্রচারে ডাকে না। কারণটা উনিই ভাল বলতে পারবেন!’’ মঞ্চে অবশ্য ছিলেন নির্বেদবাবুর সতীর্থ অরুণাভ ঘোষ। দল ছাড়ায় তিনিও মালাদেবীকে ‘ধান্দাবাজ’ বলেই কটাক্ষ করেন।

শিবাজির বিরুদ্ধে পরোয়ানা বাতিল

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী শিবাজি পাঁজার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দিল ব্যারাকপুর আদালত। ঋণ নিয়ে আর্থিক অনিয়ম এবং জালিয়াতির মামলায় ২১ ফেব্রুয়ারি দমদম বিমানবন্দর থেকে শিবাজি পাঁজাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিন পেয়ে যান। কিন্তু জামিনের শর্ত মেনে হাজিরা না-দেওয়ায় ফের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নতুন মামলাও হয় তাঁর বিরুদ্ধে। বুধবার সেই মামলার রায় ঘোষণা করতে গিয়ে ব্যারাকপুর আদালতের অতিরিক্ত জেলা জজ প্রবীর বন্দ্যোপাধ্যায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেন। বিচারকের নির্দেশ, এক মাসের মধ্যে শিবাজিকে দিল্লি আদালতে হাজিরা দিতে হবে।

সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর এই প্রথম সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিনে সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy