Advertisement
E-Paper

চোখের চিকিৎসায় বিদেশ যেতে চেয়ে আদালতে অভিষেক! জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করলেন হাই কোর্টের বিচারপতি

বুধবার কলকাতা হাই কোর্ট অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১১:৪৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিদেশে যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাই কোর্ট তৃণমূল সাংসদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানি তালিকায় আসবে। এখনই শুনানি সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি।

মঙ্গলবারই বিদেশ যেতে চেয়ে বিচারপতি ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আদালতে মামলাটির দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়। প্রাথমিক ভাবে জানা যায়, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। এই কারণে সাত দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন।

একই সঙ্গে এ-ও জানা যায় যে, অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম রয়েছে। সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছেন অভিষেক।

২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি।

Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy