E-Paper

দিনে মজুরি ১৯৭ টাকা, মিছিলে সাফাইকর্মীরা

রাজ্যের নির্ধারিত সর্বনিম্ন দৈনিক মজুরি ৩৯৯ টাকার থেকেও অনেক কম টাকা পান এই কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৩৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দিনে ৭ ঘণ্টা কাজ, মজুরি ১৯৭ টাকা!— এর প্রতিবাদে এবং মজুরি বৃদ্ধি-সহ নানা দাবিতে ভাটপাড়া পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের একাংশ মানবাধিকার সংগঠন এপিডিআর-এর নেতৃত্বে সোমবার মিছিল করলেন। পরে ভাটপাড়ার পুর-প্রশাসক সুব্রত বিশ্বাসের কাছে দাবিপত্রও দেওয়া হয়েছে। এপিডিআর-এর সহ-সভাপতি রঞ্জিত শূর জানিয়েছেন, পুর-প্রশাসক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এপিডিআর জানিয়েছে, প্রায় দু’দশক ধরে এই কর্মীরা পুরসভার অধীনে কাজ করছেন। কিন্তু রাজ্যের নির্ধারিত সর্বনিম্ন দৈনিক মজুরি ৩৯৯ টাকার থেকেও অনেক কম টাকা পান এই কর্মীরা। এপিডিআর-এর বক্তব্য, ‘নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সেখানে এই মজুরির ফলে অস্থায়ী কর্মীরা দারিদ্র ও অনাহারের মধ্যে দিন কাটাচ্ছেন। এমনকি, মার্চ, এপ্রিলের বেতনও পাননি এই কর্মীরা।’ এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা মজুরি, বকেয়া টাকা মেটানো, নিয়মিত বেতন, কোনও কর্মী ৬০ বছরে অবসর নিলে তাঁকে দু’লক্ষ টাকা অবসরকালীন সুবিধা দেওয়ার মতো নানা দাবিও তুলেছে এপিডিআর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Daily wage worker

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy