Advertisement
E-Paper

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

হাই কোর্টের রায় নিয়ে আইনি লড়াই। প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’। অ্যাশেজ টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া খেলা। আন্ত: মহাদেশীয় কাপ ফাইনালে ভারতের খেলা। তাপমাত্রা কমবে রাজ্যে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ০৭:২৫
PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

পঞ্চায়েত নির্বাচন

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছে। অথচ হাই কোর্টের নির্দেশ মতো ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি কমিশনকে। এই অবস্থায় আইনি লড়াইয়ের দিকে আজ, রবিবার নজর থাকবে। অন্য দিকে, ভোট ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিকেও থাকবে নজর। নজর থাকবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এল কি না সেই খবরের দিকেও।

প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে। সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটি রয়েছে। মোদী কী বলেন সে দিকে নজর থাকবে।

অ্যাশেজ টেস্ট: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, তৃতীয় দিন

শুক্রবার থেকে অ্যাশেজ টেস্ট শুরু হয়েছে। আজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের খেলা। বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

আন্ত: মহাদেশীয় কাপ ফাইনাল: ভারত-লেবানন

আজ আন্ত: মহাদেশীয় কাপ ফাইনাল খেলা রয়েছে। ভারত বনাম লেবাননের মধ্যে এই খেলাটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। কোন দল চ্যাম্পিয়ন হল সে দিকে নজর থাকবে।

নেশনস লিগ ফাইনাল: স্পেন-ক্রোয়েশিয়া

আজ নেশনস লিগ ফাইনাল খেলা রয়েছে। রাত সাড়ে ১২টা থেকে স্পেন বনাম ক্রোয়েশিয়ার খেলা শুরুটি হবে। কোন দল নেশনস লিগ জিতল সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

মণিপুর পরিস্থিতি

মণিপুরে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিংহের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের অশান্তি শুরু হয়েছে। মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

গরমের অস্বস্তি বজায় থাকলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ৩৮ ডিগ্রি। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই অবস্থায় তদন্তের অগ্রগতির দিকে আজ নজর থাকবে।

News of the Day WB Panchayat Election 2023 Narendra Modi Sports
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy