Advertisement
E-Paper

নির্মাণ শ্রমিকদের দাবি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৬:২৭
নব মহাকারণের সামনে শ্রমিক সংগঠনের বিক্ষোভ সভা

নব মহাকারণের সামনে শ্রমিক সংগঠনের বিক্ষোভ সভা নিজস্ব চিত্র।

অতিমারি সময়ে বিশেষ ভাতা দেওয়া এবং তিন মাসের মধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের যাবতীয় প্রাপ্য সুবিধা চালু করা-সহ দাবি-দাওয়া নিয়ে পথে নামল নির্মাণ শ্রমিকদের সংগঠন। নব মহাকরণের সামনে শুক্রবার বিক্ষোভ-সভা করল এআইসিসিটিইউ-এর অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ গৃহ ও অন্যান্য শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দাবিপত্র দেওয়া হল শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে। প্রতিনিধিদলে ছিলেন এআইসিসিটিইউ-এর রাজ্য সভাপতি অতনু চক্রবর্তী, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা কিশোর সরকার প্রমুখ। দাবিগুলির সুষ্ঠু নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী।

Construction Worker Secretariat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy