Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে আক্রান্তের সংখ্যা কমে পঞ্চাশের নীচে, কোভিডে মৃত্যু শূন্য

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২৩:০০

ফাইল চিত্র।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল অনেকটা। কমে নামল পঞ্চাশের নীচে। পাশাপাশিই, কমেছে রাজ্যে দৈনিক সংক্রমণের হার। রাজ্যে কোভিডে মৃত্যু আবারও শূন্য। এই পর পর ছ’দিন অর্থাৎ, গত সপ্তাহে বুধবার থেকে রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ২৩৩ জন।

রাজ্যে সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৩৩ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৫৯ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮০।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy