Advertisement
E-Paper

Coronavirus in west Bengal: রাজ্যে নতুন আক্রান্ত আরও কমল, হ্রাস সংক্রমণের হারেও, মৃত্যু তিন জনের

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১৫ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫১

ফাইল চিত্র।

রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। নতুন সংক্রমণ কমেছে কলকাতায়। তবে বেড়েছে উত্তর ২৪ পরগনায়। রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণের হারও।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১৫ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৪৩। তবে রাজ্যের বাকি জেলাগুলির নতুন সংক্রমণে বিশেষ তফাৎ দেখা গেল না শনিবারের তুলনায়।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে তিন জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং ঝাড়গ্রামে এক জন করে কোভিড রোগী মারা গিয়েছেন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২২০ জন। সংক্রমণের হার সামান্য কমে হল ০.৭৮ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৪৪।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy