Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দুই শতাংশের কাছে, নতুন করে আক্রান্ত ৪১৮ জন

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১০ জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন তিন জন আর কলকাতায় দু’জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ২২:১৪
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

কোভিড পরীক্ষা কমার সঙ্গে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমল বটে, কিন্তু এক ধাক্কায় বাড়ল দৈনিক সংক্রমণের হার। সেই সঙ্গে বাড়ল কোভিডে দৈনিক মৃত্যুও। ছ’দিন পর আবার দৈনিক টিকাকরণ এক লক্ষের নীচে নামল।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১৮ জন। কলকাতা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে মহানগরীই রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনা। ওই জেলায় সংক্রমিত হয়েছেন ৭৩ জন। কলকাতা সংলগ্ন হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলায় ৩৮ জন করে।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১০ জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন তিন জন আর কলকাতায় দু’জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৬১০ জনের। সংক্রমণের হার এক লাফে বেড়ে হল ১.৮৭ শতাংশ। কোভি়ড পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২৭ জনের। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৪৩৯ জন। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমে হল সাত হাজার ৫১৭।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫৯ হাজার ৮৪০ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ন’কোটি ৭০ লক্ষ ৩২ হাজার ১২।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy