Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: ১১ দিন পর দৈনিক সংক্রমণের হার বাড়ল রাজ্যে, আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪ জেলায়

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ২১:৪৬
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বেড়ে পাঁচ হাজারের কাছে পৌঁছে গেল। কলকাতাতেও নতুন সংক্রমণ সাড়ে ৬০০ পার করল। ৭০০-র কাছাকাছি পৌঁছে গেল উত্তর ২৪ পরগনায়। বুধবার মহানগরী-সহ রাজ্যের ১৪ জেলায় বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে ১১ দিন পর আবার বাড়ল দৈনিক সংক্রমণের হার। সামান্যই কমল দৈনিক মৃত্যু।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। এর মধ্যে কলকাতায় ৬৫৪ জন, উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে এ বার মহানগরীকে টপকে গেল উত্তর ২৪ পরগনায়। দৈনিক আক্রান্ত বাড়ল হাওড়া ও হুগলিতেও। তবে কমল দক্ষিণ ২৪ পরগনায়।

পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বাকি বেশ কয়েকটি জেলাতেও সংক্রমণের বৃদ্ধি দেখা গেল। বাঁকুড়া ও নদিয়ায় দৈনিক আক্রান্ত বেড়ে পৌঁছে গেল ৩০০-র দোরগোড়ায়। বীরভূমে নতুন করে ৩১৯ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

অন্য দিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, অনেকটাই কমেছে দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহে।

বুধবার রাজ্যে সংক্রমণের হার সামান্য বেড়ে হল ৭.৩২ শতাংশ। ১১.২৪ শতাংশ কলকাতায়। রাজ্যের সব জেলায় সংক্রমণের হার ২০ শতাংশের নীচে থাকলেও এখনও উদ্বেগ জিইয়ে রেখেছে বাঁকুড়া, বীরভূম, মালদহ। সংক্রমণের হার সব চেয়ে কম দক্ষিণ ২৪ পরগনায়— ১.৮৫ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ৬ জন। উত্তর ২৪ পরগনা এবং জলপাইগুড়িতে ৭ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সংক্রমণমুক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩৪ জন। কোভিড পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৩৬৯ জন। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৬৭ হাজার ৩৬৯-এ।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy