E-Paper

সরকারি বাসই নেই, শুভেন্দুকে মোস্তাফিজুর

ডোমকলের সিপিএম বিধায়ক বলেছেন, “মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং নারী-ক্ষমতায়নের প্রশ্নে প্রগতিশীল। কিন্তু উদ্বেগের বিষয়, বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে সরকারি বাস পরিষেবাই নেই।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৮:০৭
মুস্তাফিজুর রহমান (রানা)।

মুস্তাফিজুর রহমান (রানা)। — ফাইল চিত্র।

আগামী মাস থেকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস-সফরের যে ঘোষণা রাজ্য সরকার করেছে, তার প্রশংসা করেও বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে যে সরকারি বাসই নেই, তা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। ডোমকলের সিপিএম বিধায়ক বলেছেন, “মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং নারী-ক্ষমতায়নের প্রশ্নে প্রগতিশীল। কিন্তু উদ্বেগের বিষয়, বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে সরকারি বাস পরিষেবাই নেই।” এই সূত্রে কলকাতা-সহ গোটা রাজ্যে সরকারি পরিবহণ ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের আমলে কার্যত ‘তুলে দেওয়া হয়েছে’ বলেও অভিযোগ করেছেন মোস্তাফিজুর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mostafizur Rahman Suvendu Adhikari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy