Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ১০ হাজারের উপরে, কলকাতাতেও আক্রান্ত দু’হাজার ছাড়াল ফের

সোমবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার খানিকটা কমল। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। তবে পরপর দু’দিন দৈনিক মৃত্যু ৩৫-এর নীচে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২০:৪০
ফের ১০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ।

ফের ১০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

মঙ্গলবার ফের ১০ হাজারের উপরে উঠল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার এই সংখ্যা ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল। কলকাতাতেও দু’ হাজারের গণ্ডি টপকাল দৈনিক আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন দু’ হাজার ২০৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত এক হাজার ৭৬১ জন।

কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলির নতুন সংক্রমিতের সংখ্যা পাঁচশোর নীচে থাকলেও দক্ষিণ ২৪ পরগনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। হাওড়া ও হুগলির দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩৮ এবং ৪৫৪ জন। তবে সোমবারের তুলনায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন।

তবে সোমবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার খানিকটা কমল। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। তবে পরপর দু’দিন দৈনিক মৃত্যু ৩৫-এর নীচে। মঙ্গলবার রাজ্যে ৩৪ জন করোনায় মারা গেছেন।

গতকালের তুলনায় দুই মেদিনীপুরেই বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। দুই বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমানে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও পশ্চিম বর্ধমানের দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় বৃদ্ধি পেলেও পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। বীরভূম ও নদিয়াতেও আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কমেছে।

তবে এখনও বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে মালদহ ও দার্জিলিঙের করোনা পরিস্থিতি। মালদহে নতুন করে ৬০৯ জন ও দার্জিলিঙে ৪০৩ জন সংক্রমিত হয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন সাত জন। মঙ্গলবার সংক্রমণমুক্ত হয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে ২৬.৪৩ শতাংশ হয়েছিল। মঙ্গলবার তা আরও কমে হল ১৯.৩৮ শতাংশ।

West Bengal Daily Covid Bulletin Kolkata Positivity Rate Death COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy