Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ায় পা কেটে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! দ্রুত পদক্ষেপ করার আর্জি নয়াদিল্লির

জানা গিয়েছে, মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে একটি মহাত্মা গান্ধীর বোঞ্জের মূর্তি ছিল। গত ১২ জানুয়ারি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই গান্ধীমূর্তিটি চুরি করে নিয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৪
(বাঁ দিকে) অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি। ভাঙচুর এবং চুরির পরের দৃশ্য (ডান দিকে)।

(বাঁ দিকে) অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি। ভাঙচুর এবং চুরির পরের দৃশ্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর এবং অবমাননার তীব্র নিন্দা করল ভারতের বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেন। লেখেন, “মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমরা বিষয়টি অস্ট্রেলীয় প্রশাসনের কাছে জানিয়েছি। দ্রুত পদক্ষেপ করে মূর্তি উদ্ধার ও দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আরজিও জানানো হয়েছে।”

জানা গিয়েছে, মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে একটি মহাত্মা গান্ধীর বোঞ্জের মূর্তি ছিল। গত ১২ জানুয়ারি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই গান্ধীমূর্তিটি চুরি করে নিয়ে যায়। অভিযোগ, চুরি করার সময় মূর্তিটির পায়ের উপরের অংশ থেকে কেটে নেওয়া হয়। শুধু পড়ে রয়েছে ব্রোঞ্জের মূর্তিটির পা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন মূর্তিটি উন্মোচন করেছিলেন।

এর আগে অস্ট্রেলিয়াতেই মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি ভাঙা পড়েছিল মেলবোর্নে। ঘটনার পর পালটা গুজরটে নাথুরাম গডসের একটি মূর্তিও ভাঙা হয়।

mahatma gandhi Australia Indian Foreign Ministry Vandalism india-australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy