কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মেরে পালানোর চেষ্টার অভিযোগ উঠল গাড়িচালকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতের নাম আব্রাহাম জুনেদ। শনিবার সন্ধ্যায়, মা উড়ালপুলের ঘটনা। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাত ভেঙেছে। রবিবার ধৃতকে আলিপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে ৩১ মার্চ পর্যন্ত জেল হেফাজত হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে চিংড়িঘাটার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন আব্রাহাম। চিংড়িঘাটা পেরিয়ে মা উড়ালপুলে উঠতে গেলে বেপরোয়া গতিতে চলা গাড়িটি প্রথমে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে। কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িটি থামাতে বলেন। কিন্তু চালক দ্রুত উড়ালপুলে উঠে যান। কর্তব্যরত পুলিশকর্মীরা উড়ালপুলে উপস্থিত পুলিশকে খবর দিয়ে তাঁরা গাড়িটি থামানোর নির্দেশ দেন।
সেই মতো ওই কনস্টেবল গাড়িটিকে দাঁড় করান। গাড়ি থেকে আব্রাহামকে নামতে বললে তিনি আচমকা কনস্টেবলকে গাড়ি নিয়ে ধাক্কা মেরে চম্পট দেন। পরে পার্ক সার্কাস মোড় থেকে জুনেদকে ধরা হয়।
অভিযুক্তের আইনজীবীদের দাবি, আব্রাহাম মানসিক রোগী। বাড়িতে কাউকে না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। জেলে আব্রাহামের চিকিৎসার নির্দেশ দিয়েছেন বিচারক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)