শীর্ষ আদালতে ৮ জন উপাচার্যের নাম ঘোষণা হয়েছিল এক মাসেরও আগে। অবশেষে রাজভবনের (অধুনা লোকভবন) তরফে তাঁদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর মধ্যে ছ’জনের নাম রাজ্যপাল তথা আচার্যের তরফে ঘোষণা করা হলেও বাকি দু’জনের নাম না আসায় বিকাশ ভবন-নবান্ন কিছুটা ক্ষুব্ধ হয়েছিল বলে সূত্রের দাবি। এ বার বিকাশ ভবন মারফত হবু উপাচার্যদের কাছেও নির্দেশপৌঁছে গিয়েছে।
বৃহস্পতিবারই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন মিতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্র, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অয়ন ভট্টাচার্য, কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সঞ্চারী রায় মুখোপাধ্যায়, হরিচাঁদ গুরুচাঁদে নিমাইচন্দ্র সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসুর যোগ দেওয়ার কথা।
এর পরেও উত্তরবঙ্গ, ম্যাকাউট, মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন করে নির্দিষ্ট প্রক্রিয়ায় উপাচার্য নিয়োগ করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত বাছাই কমিটি। গবেষকদের সংগঠন ডেমোক্রেটিক রিসার্চ স্কলারেরঅর্গানাইজ়েশনের পক্ষে কল্লোল বাগচী বললেন, “স্থায়ী উপাচার্য নিয়োগ হলেই থিসিস মূল্যায়ন, ডিগ্রি প্রদানের কাজ দ্রুত সারতে হবে। প্রশাসনিক স্বচ্ছতাও বজায়রাখতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)