Advertisement
E-Paper

High Court: নেবেন না ১০ লাখ টাকা, ভোট পরবর্তী হিংসা তদন্তে সাম্মানিক চান না বিচারপতি চেল্লুর

৩ সেপ্টেম্বর ‘ভোট পরবর্তী হিংসা’ তদন্তের জন্য গঠিত সিটের শীর্ষে বসানো হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৪

ফাইল চিত্র

‘ভোট পরবর্তী হিংসা’ তদন্তে তৈরি সিটের প্রধান হিসাবে কোনও সাম্মানিক নেবেন না কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। বৃহস্পতিবার তিনি এই কথা জানিয়ে দিয়েছেন। তাঁর সাম্মানিক হিসাবে ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। সেই টাকা নিতে চাননি অবসারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

গত ৩ সেপ্টেম্বর সিটের মাথায় বসানো হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে। তিনি কলকাতা ও বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আদালত জানিয়েছিল, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি বলে হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকেই এই পদে নিয়োগ করা হল।

ইতিমধ্যে ‘ভোট পরবর্তী হিংসা’-র অভিযোগে রাজ্যে তদন্ত করছে সিবিআই-এর একাধিক দল। আদালতের নির্দেশ মতো সিটও গঠন করা হয়েছে। সেই সিটের তদন্তের উপর নজরদারি চালানোর জন্যই একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করার কথা ছিল। তার বদলে দায়িত্ব পান হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy