Advertisement
E-Paper

Fire: গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটকপুকুরে, নিয়ন্ত্রণে দমকলের দু’টি ইঞ্জিন

দোকানে আগুন কী ভাবে লাগল, তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই দোকানটিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৯:৩২
ঘটকপুকুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য।

ঘটকপুকুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। প্রতীকী ছবি

ঘটকপুকুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। নলমুড়ি গ্রামের একটি দোকানে সোমবার সন্ধ্যা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ওই দোকানের আশপাশে থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ করছে পুলিশ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। যে দোকানঘরটিতে আগুন লেগেছে, সেটি নলমুড়ি হাসপাতালের কাছে। ওই দোকানে আগুন কী ভাবে লাগল, তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই দোকানটিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। এর ফলে অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিতে পারে আশঙ্কা করা হচ্ছে। ওই দোকানটির পাশেই একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে।

যে হেতু রাস্তার পাশেই দোকান, তাই স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন আশপাশের স্থানীয়রা। তাঁদের সরানোর ব্যবস্থা করছে পুলিশ। ওই দোকান ও বাড়িটিতে কেউ এখনও আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। ওই দোকানে কেন সিলিন্ডার মজুত রাখা ছিল, তাও জিজ্ঞাসাবাদ করে দেখছে পুলিশ।

Fire Bhangar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy