আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে এনুমারেশন প্রক্রিয়া। হাতে মাত্র পাঁচ দিন বাকি। সেই আবহেই নির্বাচন কমিশন হিসাব দিয়ে জানাল, পশ্চিমবঙ্গে এনুমারেশনের কাজ প্রায় শেষ। আর মাত্র ২০ হাজার ফর্ম বিলি করা বাকি। ডিজিটাইজ়েশন করা বাকি মাত্র ০.৫৭ শতাংশ ফর্ম। দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সব থেকে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।
পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ। তার প্রথম ধাপ, অর্থাৎ এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার জন্য আগামী ১১ ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। শেষ পর্বে তাই পুরোদমে এনুমারেশন ফর্ম বিলি, সংগ্রহ এবং ডিজিটাইজ়েশনের কাজ চলছে। শনিবার দুপুরে নির্বাচন কমিশন পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ৫০ কোটি ৯৩ লক্ষের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৪৯ কোটি ফর্ম।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৯৭ শতাংশ, অর্থাৎ ৭,৬৬,১৬,৮৪০টি ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৭,৬১,৯৬,৮৭১টি ফর্ম (৯৯.৪৩ শতাংশ)। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। অর্থাৎ আর মাত্র ২০ হাজার ভোটারের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছনো বাকি।
লক্ষদ্বীপ, রাজস্থান, গোয়া এবং আন্দামান ও নিকোবরে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। লক্ষদ্বীপ ও রাজস্থানে ১০০ শতাংশ ফর্মের তথ্য ডিজিটাইজ়ও হয়ে গিয়েছে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ় এবং উত্তরপ্রদেশে ৯৯ শতাংশেরও বেশি ফর্ম বিলি হয়েছে। তবে এখনও পর্যন্ত ডিজিটাইজ়েশনের কাজে সবচেয়ে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৯৪.০৪ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা