Advertisement
E-Paper

ভেঙেই চলেছে বামেদের ঘর, সপরিবার তৃণমূলে যোগ দিলেন ফব-র মোর্তাজা হোসেন

শুক্রবার তৃণমূলে আনুষ্ঠানিক যোগদানের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, মোর্তাজা হোসেন, তাঁর স্ত্রী সুফিয়া সুলতানা, বড় ছেলে হাসান ইমাম, ছোট ছেলে হোসেন ইমাম এবং প্রাক্তন মন্ত্রীর অনুগামীরা তৃণমূলে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ২১:৫১
মোর্তাজা হোসেন যোগ দিলেন তৃণমূলে।

মোর্তাজা হোসেন যোগ দিলেন তৃণমূলে।

পরেশ অধিকারীর পর এ বার মোর্তাজা হোসেন। আরও এক ফরওয়ার্ড ব্লক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সপরিবার শাসক দলের ঝাণ্ডা ধরলেন বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, এর ফলে উত্তর ২৪ পরগনায় দল আরও শক্তিশালী হবে। মোর্তাজা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান।

শুক্রবার তৃণমূলে আনুষ্ঠানিক যোগদানের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, মোর্তাজা হোসেন, তাঁর স্ত্রী সুফিয়া সুলতানা, বড় ছেলে হাসান ইমাম, ছোট ছেলে হোসেন ইমাম এবং প্রাক্তন মন্ত্রীর অনুগামীরা তৃণমূলে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর তাঁকে দলে যোগদান করানো হল। তৃণমূল মহাসচিব বলেন, ‘‘সপরিবার মোর্তাজার যোগদানে দল সমৃদ্ধ হবে। উত্তর ২৪ পরগনায় দলের শক্তি বাড়বে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে শুধু তাঁর জেলায় নয়, গোটা রাজ্যেই দলের সংগঠন বাড়ানোর কাজে লাগানো হবে।’’

অন্য দিকে মোর্তাজা বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই তিনি দলে যোগ দিয়েছেন।

Advertisement

গত শুক্রবারই তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। তার পর এক সপ্তাহও ঘুরল না। ফের আর এক মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা মোর্তাজা হোসেন। বামেদের ঘর ভেঙেই চলেছে। লোকসভা ভোটের মুখে শক্তি বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন: ফরেন্সিক তদন্ত চাইলেন বিধায়ক নিজেই​

বাম জমানায় দীর্ঘ দিন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ছিলেন মোর্তাজা হোসেন। গত লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে বাম প্রার্থীও হন। কিন্তু জিততে পারেননি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল স্টুডিওপাড়ায়, শুটিং শুরুর ঘোষণায় স্বস্তি সব মহলেই

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

Mortaza Hossain TMC মোর্তাজা হোসেন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy