প্রাক্-নির্বাচনী প্রতিশ্রুতি মেনে আগামী কাল, সোমবার থেকে রাজ্যের সব ধরনের সরকারি বাসে রাজ্যের বাসিন্দা মহিলাদের নিখরচায় যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে। ওই পরিষেবা শুরুর আগে রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলিরতরফে সম্ভাব্য সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।
কাল থেকে ওই পরিষেবা যাতে মসৃণ ভাবে চলতে পারে, তার জন্য কলকাতায় রাজ্য পরিবহণ নিগমের সব ক’টি গুরুত্বপূর্ণ বাস টার্মিনালে নিগমের আধিকারিকেরা নজরদারির দায়িত্বে থাকবেন। এ ছাড়াও পরিষেবা সংক্রান্ত যে কোনও সমস্যা সামলাতে নিগমের কন্ট্রোল রুম থেকে পুরো প্রক্রিয়ায় নজরদারি চালানো হবে। পরিষেবার খুঁটিনাটি সম্পর্কে সকলকে জানাতে বিভিন্ন বাস স্ট্যান্ডে সরকারি স্তরে ব্যবস্থা থাকছে। পরিষেবার প্রথম দিন সোমবার, আলাদা কোনও অনুষ্ঠান না হলেও চলতি সপ্তাহে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ওই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করতে পারেন।
দূরপাল্লার বাস যে সব প্রান্তিক বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, সেখান থেকে মহিলা যাত্রীদের জ়িরো ব্যালান্স টিকিট দেওয়া হবে। সরকার অনুমোদিত ১২টি পরিচয়পত্রের যে কোনও একটি দেখালে এবং রাজ্যের বাসিন্দা হলেই তাঁরা নিখরচায় সফরের সুযোগ পাবেন।
কলকাতায় কাছাকাছি দূরত্বের সরকারি বাসে মহিলা যাত্রীদের পরিচয়পত্র দেখা এবং সেখানেই থার্মাল পেপার টিকিট দেওয়া নিয়ে চালক ও কন্ডাক্টরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিষয়টিকে সরকারি প্রকল্প হিসেবে দেখে গুরুত্ব দিয়ে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বাসে যত মহিলা যাত্রী সফর করবেন, তার হিসেব দেখে সরকার যেমন ভাড়ার টাকা ভর্তুকি হিসেবে দেবে, তেমনই কন্ডাক্টরেরা তাঁদের নির্দিষ্ট উৎসাহ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। ফলে, এ নিয়ে যাতে অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)